৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল আবারও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

 ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল আবারও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষা আবার নেওয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।


PSC

বলা হয়, ৪৪তম বিসিএসের আংশিক অর্থাৎ ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। যথাশিগগির মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।


৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলের বিষয়ে বলা হয়, উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান এবং দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সব উত্তরপত্র  পরীক্ষকের কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

(সূত্র : আজকের পত্রিকা, ১৯/১১/২০২৪ রোজ-মঙ্গলবার) 




Post a Comment

Previous Post Next Post

Ads_1